প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ২:৫০ পিএম (ভিজিট : ২৭)

X
ফাইল ছবি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সুতী সাইডুলী নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া ফেরীঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে শিশু।
এলাকাবাসী সূত্র ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নবজাতকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।