শিবপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার(২৮ মার্চ ২০২৬) দিবাগত রাত ১১.৫০ মিনিটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে

2026-03-29T15:13:28+00:00
2026-03-29T15:13:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিবপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ২১৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নরসিংদীর শিবপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) দিবাগত রাত ১১.৫০ মিনিটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় ০২ জন মাদকসেবী মোঃ আসাদ (২৫) এবং রায়হান (৩২) কে মাদক এবং  মাদকসেবনের সরঞ্জামসহ আটক হয়। 

এসময় অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/-( দুই শত টাকা মাত্র) অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে শিবপুর মডেল থানার পুলিশের একটি চৌকশ দল  মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিম। 
মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন। 
এছাড়া তারা মাদকসেবনের বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মোবাইল কোর্টের নিকট মুচলেকা প্রদান করেন। 
স্থানীয় জনসাধারণ জানান এই দুইজন ব্যাক্তি প্রায়শই মাদক সেবন করে। এর কারণে সমাজে জনবিরক্তি ও  বিশৃঙ্খলা সৃষ্টি হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy