মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ” বিতর্ক প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটির গৌরবময় অর্জন

বুলেটিন ডেস্ক

শিক্ষা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে Debate for Democracy এবং ATN Bangla যৌথভাবে আয়োজিত “মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ” শীর্ষক

2026-03-29T15:33:33+00:00
2026-03-29T15:33:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ” বিতর্ক প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটির গৌরবময় অর্জন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম   (ভিজিট : ৩২)
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ” শীর্ষক এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সোনারগাঁও ইউনিভার্সিটি।
X

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ” শীর্ষক এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সোনারগাঁও ইউনিভার্সিটি।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে Debate for Democracy এবং ATN Bangla যৌথভাবে আয়োজিত “মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ” শীর্ষক এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সোনারগাঁও ইউনিভার্সিটি। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে সোনারগাঁও ইউনিভার্সিটি।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাইদুল ইসলাম, মাইদুর রহমান রুবেল এবং মো. আল-আমিন। প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটির হয়ে অংশগ্রহণ করেন মো. এহতেসাম রাসূল আলিফ, যিনি দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে আরও ছিলেন উম্মে তাইয়্যেবা, মরিয়ম আক্তার মীম, মো. মাহমুদুল হাসান মাহিম এবং আরফান আহমেদ সানভি। তাদের সম্মিলিত প্রচেষ্টা, যুক্তি উপস্থাপনা এবং আত্মবিশ্বাসী অংশগ্রহণ দলকে এই সম্মানজনক অবস্থানে পৌঁছে দেয়।

সোনারগাঁও ইউনিভার্সিটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও সাফল্য অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার মর্যাদা আরও সমুন্নত রাখবে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy