গাংনীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাংনীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ গ্রুপ উপজেলা কমিটির উদ্যোগে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপটি বাস্তবায়নে

2026-03-29T16:08:11+00:00
2026-03-29T16:08:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ৪৭)
গাংনীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ গ্রুপ উপজেলা কমিটির উদ্যোগে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত
X

গাংনীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ গ্রুপ উপজেলা কমিটির উদ্যোগে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

গাংনীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ গ্রুপ উপজেলা কমিটির উদ্যোগে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপটি বাস্তবায়নে সহযোগিতা করে বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ভাইব প্রজেক্ট।

আজ রবিবার (২৯ মার্চ) দুপুরের দিকে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে “নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা ও আমাদের করণীয় প্রেক্ষিত: গাংনী উপজেলা” শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা পিএফজির সদস্য ও গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম।

সংলাপে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল বাকি, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, জাতীয় পার্টি (জেপি)-এর জেলা সভাপতি আব্দুল হালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, গাংনী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শিহাব ইসলাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাইসুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সংলাপে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা জোরদারে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা নতুন সরকারের কাছে কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন, শিক্ষার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, তরুণদের শুধু প্রত্যাশা জানালেই হবে না, তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ প্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন এবং উন্মুক্ত আলোচনায় অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy