যশোরে র‍্যাবের অভিযান: ১১ মামলার আসামি গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও চুরিসহ মোট ১১টি মামলার আসামি এবং তিনটি মামলার

2026-03-29T16:10:53+00:00
2026-03-29T16:10:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে র‍্যাবের অভিযান: ১১ মামলার আসামি গ্রেপ্তার
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ২২)
ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামি
X

ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামি


যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও চুরিসহ মোট ১১টি মামলার আসামি এবং তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

র‍্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুরে র‍্যাব-৬ সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সাতক্ষীরা ও ফরিদপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা অস্ত্র, মাদক, চুরি ও মারামারিসহ মোট ১১টি বিচারাধীন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রিপন হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিপন হোসেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নোড়ারচক গ্রামের আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থাকা ১১টি মামলার মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy