চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

হাটহাজারীতে নিখোঁজের দুই দিন পর ১১ বছরের কিশোরী আরেফিনের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।দুপুরে উপজেলার আমান বাজারের ইসহাক

2026-03-29T16:16:10+00:00
2026-03-29T16:16:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ৩১)
কিশোরী আরেফিন
X

কিশোরী আরেফিন

হাটহাজারীতে নিখোঁজের দুই দিন পর ১১ বছরের কিশোরী আরেফিনের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার আমান বাজারের ইসহাক কলোনি এলাকার একটি তুলার কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

আরেফিন আক্তার নামের ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই তুলার ফ্যাক্টরি থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা ভেতরে গিয়ে কিশোরীর বিকৃত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত আরেফিন ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ রবিউল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ ঘর থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল আরেফিন। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। দুই দিন পর আজ মিলল তার নিথর দেহ। স্থানীয়রা জানিয়েছেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ‘কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করে ফ্যাক্টরির ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। বিষয়টি তদন্তাধীন, বিস্তারিত পরে জানানো হবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy