ফরিদপুরে বন্ধ পাম্পে পাওয়া গেল ৫৪ হাজার লিটার জ্বালানি তেল

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে বন্ধ থাকা পৃথক দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেলের মজুত উদ্ধার করেছে

2026-03-29T17:07:45+00:00
2026-03-29T17:07:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে বন্ধ পাম্পে পাওয়া গেল ৫৪ হাজার লিটার জ্বালানি তেল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ১৮)
X

ফরিদপুরে বন্ধ থাকা পৃথক দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেলের মজুত উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা সদরের বিভিন্ন ফিলিং স্টেশনে অবৈধ মজুতের অভিযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা পর্যায়ে তেল বিক্রি বন্ধ রেখে অবৈধভাবে মজুত করার অভিযোগে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন কানাইপুর এলাকার হোসেন ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে প্রায় ২৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত পাওয়া যায়। এর মধ্যে ৭ হাজার লিটার পেট্রোল, সাড়ে ৬ হাজার লিটার অকটেন এবং সাড়ে ১৪ হাজার লিটার ডিজেল রয়েছে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজার সাবির চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তেল সরবরাহ চালু করতে নির্দেশ দেওয়া হয়।

একই সময়ে রয়েল ফিলিং স্টেশনেও অভিযান চালিয়ে ২৫ হাজার ৯০০ লিটার জ্বালানি তেলের মজুত পাওয়া যায়। এর মধ্যে সাড়ে ৩ হাজার লিটার পেট্রোল, ৩ হাজার ৪০০ লিটার অকটেন ও ১৯ হাজার লিটার ডিজেল রয়েছে। তবে যান্ত্রিক সমস্যার কথা উল্লেখ করে কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করায় এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি। শর্তসাপেক্ষে তাদের তেল সরবরাহ চালু করতে বলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেসকাতুল জান্নাত রাবেয়া এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।

প্রশাসন জানিয়েছে, ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy