প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম (ভিজিট : ২৬৮)

X
নেত্রকোনা পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে একাধিক প্রার্থী ব্যাপক আলোচনায় রয়েছেন। সম্ভাব্য প্রার্থীরা ৯টি ওয়ার্ডের সাধারন ভোটারদের সাথে নিয়মিত মতবিনিময়সহ বিভিন্ন সমাজিক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকল মেয়র প্রার্থীরা পৃথকভাবে পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
নেত্রকোনা পৌরসভার আসন্ন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন, জেলা বিএনপি নেতা বিএনপির মেয়র নমিনী মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কে.আর. খান পাঠান শাহের, সৈয়দ কুতুবুল আলম রানা মীর, বাংলাদেশ জামায়াত ইসলামী নেত্রকোনা পৌর শাখার নায়েব আমীর মো. আবুল হোসেন তালুকদার, জাতীয় নাগরিক পার্টি এনসিটির কেন্দ্রীয় সংগঠক মো. সোহাগ মিয়া প্রীতম।
জানা গেছে, বিএনপির মেয়র নমিনী জেলা বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি প্রতি বছরের ন্যায় এবারও ব্যাক্তিগত উদ্যোগে রমজান মাসজুড়ে প্রতিদিন ৫০০ প্যাকেট ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করেছেন। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খানের বড়ছেলে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মো. আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে টিম রনির সদস্যরা স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর বিভিন্ন কল্যাণে কাজ করে যাচ্ছেন। ৫ আগস্ট পরবর্তী জেলা শহরের প্রতিটি মন্দির পাহাড়ার পাশাপাশি সনাতনী সমাজের নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলা বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তরুন প্রজন্মের অহংকার মানবিক জেলা বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি পৌর এলাকার সকল শ্রেনী পেশার মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা অব্যাহত রেখেছেন। পৌর এলাকায় দীর্ঘদিন যাবৎ ঐতিহ্যবাহী চকপাড়াস্থ খান পরিবারের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। বিগত পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মো. আব্দুল্লাহ আলম মামুন খান রনি আ’লীগের সাথে তীব্র প্রতিদ্ভন্ধিতা করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রখে মেয়র প্রার্থী হিসেবে জেলা বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি ৯টি ওয়ার্ডে নিয়মিত জনসংযোগ করছেন। সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু ২০১৪ সালের পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেছিলেন। তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্ভাব্য মেয়র প্রার্থী সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন তারকা টেনিস খেলোয়ার এবং নেত্রকোনা টেনিস ক্লাবের সাধারন সম্পাদক। তিনি মদনপুর কলেজ পরিচালনা কমিটির সদস্য হিসেবে শিক্ষার প্রসারের লক্ষ্যে ব্যাপকভাবে কাজ যাচ্ছেন। তাজউদ্দিন ফারাস সেন্টু নেত্রকোনা পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সম্ভাব্য মেয়র প্রার্থী নেত্রকোনা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুল হক। তিনি জেলা বিএনপির সভাপতি ও সদর-বারহাট্রা আসনের নবনির্বাচিত এমপি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সহোদর। পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির ১২ ফেব্রুয়ারীর নির্বাচন পরিচালনায় তিনি দক্ষতার স্বাক্ষর রখেছেন। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তিনি নিয়মিত মতবিনিসয় সভা চালিয়ে যাচ্ছেন। পৌর বিএনপি নেতা মো. কামরুল হক বিগত দিনে রাজনৈতিক কারনে একাধিকবার হামলা, মামলা নির্যাতনের শিকার হয়েছেন। তিনি পৌর এলাকার অসহায় দুঃস্থদের মাঝে এবারও শীতবস্ত্র বিতরণ করেছেন। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মেয়র প্রার্থী মো. কামরুল হকের বেশ পরিচিতি রয়েছে। সম্ভাব্য মেয়র প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কে.আর. খান পাঠান শাহের রমজান মাসে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন। তিনি নির্বাচনকে সামনে রেখে এলাকায় সাধারন ভোটারদের সাথে ঘন ঘন মতবিনিময় করছেন। সম্ভাব্য মেয়র প্রার্থী সৈয়দ কুতুবুল আলম রানা মীর পৌর শহরের ৯নং ওয়ার্ডের কুড়পারস্থ অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ সামছুল আলমের সন্তান। ডিজিটাল পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে রানা মীর এলাকায় প্রচারনা অব্যাহত রেখেছেন। আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে পৌর শাখার নায়েবে আমীর মো. আবুল হোসেন তালুকদার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা মসলিশের শুরা সদস্য এবং বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় সংগঠক মো. সোহাগ মিয়া প্রীতম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএলবি সম্পন্ন করে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে মেয়র প্রার্থীদের পাশাপাশি ৯টি ওয়ার্ডের বিপরীতে অর্ধ শতাধিক কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের মাঝে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।