বুধবার শিক্ষা মন্ত্রণালয়-এ অনুষ্ঠিত এক সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে এবং এ পরীক্ষায় অনিয়ম প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
নির্দেশনার গুরুত্বপূর্ণ দিকগুলো:
● প্রতিটি পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক
● অচল ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে
● ধারণকৃত ভিডিও সংরক্ষণ করে প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে
● প্রতিটি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি টাঙাতে হবে
● কেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
● কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না
● পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে হবে
● ছাত্রীদের ক্ষেত্রে নারী শিক্ষকের মাধ্যমে তল্লাশি
● কেন্দ্রের প্রবেশপথে নির্দেশনা টাঙানো বাধ্যতামূলক
● পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করতে হবে
● নকল বা অসদুপায় ঠেকাতে কঠোর নজরদারি
নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বাবধানে কেন্দ্র সচিবদের এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।