বরিশালের বাকেরগঞ্জের সিনিয়র সাংবাদিক, দৈনিক ‘দক্ষিণবঙ্গ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইদুর রহমান সাঈদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় তিনি কালিগঞ্জ বাজারে শ্বশুরবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রবিবার আসর নামাজের পর বিকেল ৫টায় পাদ্রীশিবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তিনি স্ত্রী, এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক সাঈদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সোহেল রানা, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জোমাদ্দার, সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার, সিকদার অহিদুল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তার অকাল মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল ও বাকেরগঞ্জ প্রেসক্লাবসহ সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় সহকর্মীর এমন আকস্মিক প্রয়াণে এলাকাজুড়ে নেমে এসেছে শোকাবহ পরিবেশ।