সোমবার (৩০ মার্চ) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ কার্যক্রম বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর অংশ হিসেবে অবৈধ মজুত ও পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে জনসাধারণের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে সত্যতা প্রমাণিত হলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও নিশ্চয়তা দেওয়া হয়েছে।
আরও বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১(এক) লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।