চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লরিভর্তি তেল আটক

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর কয়রাডাঙ্গায় গভীর রাতে লরিভর্তি তেল ব্যারেলে নামানোর সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।সোমবার রাত

2026-03-30T12:57:45+00:00
2026-03-30T12:57:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লরিভর্তি তেল আটক
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ২৪)
আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর কয়রাডাঙ্গায় গভীর রাতে লরিভর্তি তেল ব্যারেলে নামানোর সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।
X

আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর কয়রাডাঙ্গায় গভীর রাতে লরিভর্তি তেল ব্যারেলে নামানোর সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর কয়রাডাঙ্গায় গভীর রাতে লরিভর্তি তেল ব্যারেলে নামানোর সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।

সোমবার  রাত (৩০ মার্চ) তিনটার দিকে খাদিমপুর থেকে কয়রাডাঙ্গা  রাস্তায় খালাস করা হচ্ছিল বিপুল পরিমাণ পেট্রোল। ট্যাংক লরি থেকে ড্রামে বোঝাই করে তোলা হয়েছিল ট্রাক্টরের ট্রলিতে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়েছে। 

মোট আটটি ব্যারেলে ১৭০০ লিটার পেট্রোল আছে বলে জানা গেছে। 

চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় থেকে তেলবাহী গাড়িটি খাদিমপুর এলাকায় যায় বলে পুলিশ জানিয়েছে।

আটক হওয়া তেলের মধ্যে আটটি ব্যারেলে আছে প্রায় সতেরশ লিটার পেট্রোল আর ট্যাংক লরিতে রয়েছে আরো ৭৪০০ লিটার তেল।

বিষয়টি সত্যতার নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) বানী ঈসরায়ল বলেন, আটক তেলভর্তি ট্যাংকলরিটি এখন থানায় রয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy