এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষার সময়সূচি ও প্রশ্নপত্রের ধরন নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়

2026-03-30T13:39:49+00:00
2026-03-30T13:39:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ১৯০)
X

চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষার সময়সূচি ও প্রশ্নপত্রের ধরন নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ তারিখ ধরে চূড়ান্ত সময়সূচি তৈরি করা হবে। একইসঙ্গে ৯ সাধারণ শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে বলেও সিদ্ধান্ত এসেছে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একজন চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে দেওয়া দিকনির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৭ জুন পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। এ প্রস্তাবে শিক্ষামন্ত্রীর অনুমোদন মিললে চূড়ান্ত সময়সূচি প্রণয়ন করা হবে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে।

একইসঙ্গে এ বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে, মাদরাসা ও কারিগরি—এই দুই বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। ফলে, এবার ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা।




  বিষয়:   প্রশ্নপত্র  এইচএসসি পরীক্ষা 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy