সোমবার (৩০ মার্চ) এ অভিযান পরিচালিত হয় দাগনভূঞা উপজেলায়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় দুই প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো দাগনভূঞা ব্রিকস এবং সিরাজ ব্রিকস। প্রত্যেকটিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান চলাকালে একই এলাকায় ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুই ব্যক্তিকে দুইটি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল আলম। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।