ভাঙ্গুড়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিয়মিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ

2026-03-30T18:56:04+00:00
2026-03-30T18:56:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২২২)
X

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিয়মিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান (চঃদঃ)।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানম, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ এস. এম. মোস্তাফিজুর রহমান, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুব উল আলম বাবলু এবং উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি ময়নুল হক প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, মাদক প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও বিভিন্ন জনদুর্ভোগের বিষয় নিয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান আলোচিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy