রাজাপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক

সারাবাংলা

ভোলা সদর উপজেলার রাজাপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় সমন্বয়কের বাবার চারো হাতপা ভেঙে দেওয়ার অভিযোগে বিচার চেয়ে সংবাদ সম্মেলন

2026-03-30T19:34:33+00:00
2026-03-30T19:34:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজাপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলার অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৫৮)
X

ভোলা সদর উপজেলার রাজাপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় সমন্বয়কের বাবার চারো হাতপা ভেঙে দেওয়ার অভিযোগে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আহত নাসির সরদারের ছেলে রাছেল হোসাইন বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র সাধারণ মানুষকে জিম্মি করে আসছে। কয়েক মাস আগে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় বিএনপি নেতা মিজান চৌকিদার, নুরু চৌকিদার, নাছির মাতব্বর গংরা। পরে তার পরিবারকে হুমকির মুখে ফেলে পর্যায়ক্রমে ২ লাখ ১০ হাজার টাকা দিতে বাধ্য করার অভিযোগও করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে গত ২৪ মার্চ বিকাল সাড়ে ৫টার দিকে রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় তার বাবা নাসির সরদারের উপর হামলা চালায়। এতে তার চারো হাতপা ভেঙে যায়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলা করা হলেও আসামীদের আটক করা হয়নি বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত ও পরিবারের সদস্যের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর ছেলে রাসেল হোসাইন, মেয়ে রুমা বেগম,সিমা বেগম, বোন তানিয়া আক্তার, পুত্রবধূ মারজিয়া বেগম ও রুজিনা বেগম।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বললে তারা জানান, এ ঘটনায় তারা সম্পৃক্ত নয় বরং তাদেরকে ষড়যন্ত্র করে মামলায় জড়ানো হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy