উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

সারাবাংলা

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে সারাদেশের সঙ্গে

2026-03-31T10:17:04+00:00
2026-03-31T10:17:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:১৭ এএম   (ভিজিট : ২৭)
ভানুগাছ-শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড।
X

ভানুগাছ-শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড।

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হচ্ছে। সেটি পৌঁছালে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করা হবে এবং চলাচল স্বাভাবিক করা হবে।

প্রাথমিকভাবে জানা গেছে, চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল (লুব্রিকেন্ট) পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি জরুরি ভিত্তিতে থামানো হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার কারণে সিলেটগামী কয়েকশ যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। অগ্নিকাণ্ডের পরপরই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রোমান আহমেদ আরও জানান, বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত বড় ধরনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।





  বিষয়:   উপবন এক্সপ্রেস  আগুন  সিলেট  রেল যোগাযোগ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy