প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:০৬ এএম আপডেট: ৩১.০৩.২০২৬ ১১:৩১ এএম (ভিজিট : ৩২)

X
কোনাবাড়ীতে জ্বালানি তেল মজুদের দায়ে এক জনকে কারাদণ্ড প্রদান করেছে
গাজীপুরের কোনাবাড়ীতে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ৮ টার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সালেহুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে জ্বালানি তেল মজিদ করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে।
আমরা অভিযান পরিচালনা করে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেনসহ মোট প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুতকৃত অবস্থায় জব্দ করি। বিপুল পরিমাণ অকটেন মজুদ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তেল নেই বলে বিক্রয় বন্ধ রেখেছিল। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুল (৬০)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
এছাড়া জব্দকৃত সমস্ত তেল বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান।