প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১২:২৩ পিএম আপডেট: ৩১.০৩.২০২৬ ১২:৩৩ পিএম (ভিজিট : ৬১)

X
তৌফিক ইসলাম সম্পাদক ও সালাহ উদ্দিন সভাপতি
গাজীপুরের শিল্পাঞ্চল কোনাবাড়ী এলাকার সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘কোনাবাড়ী থানা প্রেসক্লাব’-এর ২০২৬-২৭ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। পেশাদার সাংবাদিকতার মান রক্ষা এবং সদস্যদের ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।
সংগঠনের নেতৃত্ব নির্বাচনে সর্বসম্মতিক্রমে মো. সালাহ উদ্দিন আহমেদকে সভাপতি এবং মো. তৌফিক ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নবঘোষিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
● সভাপতি: মো: সালাহ উদ্দিন আহমেদ (চ্যানেল এস/দৈনিক সকালের সময়)
● সাধারণ সম্পাদক: মো: তৌফিক ইসলাম (বিজয় টিভি / দৈনিক বাংলাদেশ বুলেটিন)
● কার্যকরী সভাপতি: আতিকুজ্জামান খান মিথুন (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ)
● সহ-সভাপতি: মোহাম্মদ আলী সীমান্ত (বিজয় টিভি)
● যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুর রাজ্জাক রাজু (চ্যানেল ২১)
● অর্থ বিষয়ক সম্পাদক: শাহিনুর ইসলাম শাহিন (দৈনিক ঘোষণা)
● সাংগঠনিক সম্পাদক: মোঃ মেহরাব হোসেন (গ্লোবাল টেলিভিশন / এন পি বি নিউজ)
● দপ্তর সম্পাদক: ইউসুফ আহমেদ তুষার (নাগরিক টিভি)
● প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো: আলমগীর হোসেন (মুভি বাংলা টেলিভিশন)
● আইন বিষয়ক সম্পাদক: মো: মুজাহিদ ইসলাম (মুভি বাংলা টেলিভিশন)
● সাংস্কৃতিক সম্পাদক: মো: রাসেল মিয়া (দৈনিক জনবানী / দেশ এডিশন)
● মহিলা বিষয়ক সম্পাদিকা: মোছা: হাসি আক্তার (দৈনিক বাংলাদেশ সমাচার / এন্টার টিভি)
● ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ মাহবুব আলম (চ্যানেল ২১)
● কার্যকরী সদস্য ১: রাসেল প্রধানিয়া (দৈনিক ঘোষণা)
● কার্যকারী সদস্য ২: মোঃ নাহিদ চৌধুরী (দৈনিক দেশবার্তা)
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় এই কমিটি সক্রিয় ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় অনিয়ম ও জনদুর্ভোগ সাহসিকতার সঙ্গে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
কমিটি ঘোষণার পর স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠন নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন।