শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল

2026-03-31T15:17:39+00:00
2026-03-31T15:17:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ৩০)
শ্যামনগরে ৭জন প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতরণ।
X

শ্যামনগরে ৭জন প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতরণ।

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সাতজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

হুইলচেয়ারপ্রাপ্ত প্রতিবন্ধীরা হলেন- মোসাম্মৎ সূরাইয়া আক্তার, রবিউল ইসলাম, দিপা মণ্ডল, বিকাশ মণ্ডল, জান্নাতুন নেছা, মো. শওকাত কাগজী ও ছাদিয়া খাতুন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, আবেদনকারীদের মধ্যে সাতজন প্রতিবন্ধীর জন্য জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। প্রতিবন্ধীদের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy