সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা মামলায় ‘শোন অ্যারেস্ট’

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মো. সাকিল হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন

2026-03-31T16:10:39+00:00
2026-03-31T16:10:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা মামলায় ‘শোন অ্যারেস্ট’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ৪১)
সাবেক ছাত্রলীগ নেতা মশিউর
X

সাবেক ছাত্রলীগ নেতা মশিউর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মো. সাকিল হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখান। এরপর কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এদিন আসামি মশিউরকে আদালতে হাজির করা হয়। এরপর মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মশিউর রহমান এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বর্তমানে তিনি অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তদন্তের স্বার্থে তাকে এই মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মিরপুর-১০ গোলচত্বরে চলমান ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হন ভুক্তভোগী মো. সাকিল। পরে দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশের সড়কে আন্দোলনকারীদের ওপর অজ্ঞাতনামা প্রায় ৩০০ জন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়। এসময় সাকিল গুলিবিদ্ধ হন।

প্রথমে তাকে মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতাল হয়ে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৭ আগস্ট বিকেল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy