কনটেন্ট ক্রিয়েটর ফাহিমের জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক

আইন-আদালত

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে রাজধানীর গুলশান থানার হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার নির্দেশ

2026-03-31T16:10:59+00:00
2026-03-31T16:10:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কনটেন্ট ক্রিয়েটর ফাহিমের জামিন নামঞ্জুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ৫০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে রাজধানীর গুলশান থানার হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন শুনানিতে আসামিকে আদালতে হাজির করা হয়নি।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, আদালত আসামির জামিন আবেদন খারিজ করে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে সুবাস্তু মার্কেটের সামনে ছাত্র ও জনতা মিছিল করছিলেন। অভিযোগ রয়েছে, সে সময় আন্দোলন দমনে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। ওই সময় মো. ইমরান নামের এক ব্যক্তি কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মিছিলের সঙ্গে সংহতি জানিয়ে স্লোগান দিলে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তিনি মারা যান।

এই ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এর আগে গত ২৯ মার্চ রোববার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা এই কনটেন্ট ক্রিয়েটরকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে গুলশান থানায় নেওয়া হয়।

গতকাল সোমবার (৩০ মার্চ) তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আবেদন মঞ্জুর করেন।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy