সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়ার

2026-03-31T16:55:20+00:00
2026-03-31T16:55:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৫৮)
X

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ে অন্তত আটটি পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটিতে বাড়তি একদিন যোগ করা, কর্মকর্তাদের সপ্তাহে দুই দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজের সুযোগ দেওয়া, অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা এবং কাজের সময় কমানোর প্রস্তাব রয়েছে।

এছাড়া বিদ্যুৎ খরচ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। বিশেষ করে সপ্তাহের কিছুদিন সরাসরি এবং কিছুদিন অনলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে।

কর্মকর্তারা জানান, এসব প্রস্তাব এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, সপ্তাহে ছয় দিন ক্লাস চালু রাখার পরিকল্পনা রয়েছে এবং বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ডিসেম্বরের মধ্যেই ক্লাস ও পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো পাবলিক পরীক্ষা পরবর্তী বছরের এপ্রিল ও জুনে নেয়, যা জাতীয় পর্যায়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।




  বিষয়:   চাকরিজীবী  সাপ্তাহিক ছুটি  মন্ত্রিপরিষদ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy