প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৫৭ এএম (ভিজিট : ২৫)

X
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে ফসলি জমিনের মাটি কাটায় অপরাধে মধ্যরাতে অভিযান করেছেন ইউএনও। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪লাখ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌদ্দগ্রাম উপজেলা নিবাহী কমকর্তা নুরুল আমিন।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলা কালিকাপুর ইউনিয়নের ছুপুয়ায় এলাকায় আল আমিন পেট্রোল পাম্পের পিছনে রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত ও অভিযুক্ত ব্যক্তিকে মাটি কাটার ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলায় একজনকে চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নিবাহী কমকর্তা মোঃ নূরুল আমিন।অভিযান চলাকালে সেনাবাহিনীর ,চৌদ্দগ্রাম থানা পুলিশ, আনসার বাহিনীসহ স্থানীয়রা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আমিন বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।