স্বামীর ওপর চাপ কমাতে তেলের পাম্পের লাইনে ঘরের নারীরা!

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

তেলের পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। এতে অসুবিধায় পড়েছেন কৃষকসহ কর্মব্যস্ত মানুষেরা। এ অবস্থায় তেলের

2026-04-01T11:38:04+00:00
2026-04-01T11:38:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বামীর ওপর চাপ কমাতে তেলের পাম্পের লাইনে ঘরের নারীরা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ এএম   (ভিজিট : ৬৬)
মাগুরায় তেলের পাম্পে নারীরা
X

মাগুরায় তেলের পাম্পে নারীরা

তেলের পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। এতে অসুবিধায় পড়েছেন কৃষকসহ কর্মব্যস্ত মানুষেরা। এ অবস্থায় তেলের লাইনে দাঁড়াচ্ছে নারীরা। তারা স্বামীদের কাজের সুবিধার্থে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন।

মাগুরা জেলায় ১২টি তেলের পাম্পে পেট্রোল, ডিজেল ও অকটেনের জন্য কৃষক, যানবাহন চালক ও মোটরসাইকেল আরোহীরা ভিড় করছেন। তবে এ সময় জেলার বেশ কিছু পাম্পে পুরুষদের পাশাপাশি নারীদেরও সমানতালে সহযোগিতা করতে দেখা যায়।

চলমান যুদ্ধের প্রভাবে বহির্বিশ্বে যখন জ্বালানি সংকট দেখা দিয়েছে, ঠিক সেই মুহূর্তে মাগুরায় নারীরা বাড়ির কাজ শেষ করে স্বামীদের কাজে, অর্থাৎ তেল নিতে সহযোগিতা করছেন।

সরেজমিনে সকাল থেকে মাগুরার ফাতেমা ফিলিং স্টেশনে পুরুষদের পাশাপাশি নারীদেরও লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা গেছে।

মাগুরা সদর উপজেলার কাটাখালী এলাকায় এলিজা বেগমকে ছেলেকে কোলে নিয়ে স্বামীর কাজে সহযোগিতা করতে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা গেছে। শুধু এলিজা বেগমই নন, তার মতো অনেক নারীই এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান থেকে এগিয়ে এসেছেন।

এলিজা বেগম বলেন, ‘স্বামী কৃষিকাজ করে। তেল নিতে অনেক সময় লাগে— পুরো একটা দিন লেগে যায়। স্বামীরা সারাদিন দাঁড়িয়ে তেল নিতে গেলে কৃষির অনেক কাজ নষ্ট হয়। তাই আমি স্বামীর কাজে সহযোগিতা করতে লাইনে দাঁড়িয়ে তেল নিতে এসেছি।’

এদিকে, জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

মাগুরার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। বহির্বিশ্বে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের আশঙ্কায় যানবাহন চালকসহ বিশেষ করে কৃষকদের অতিরিক্ত ব্যস্ততার ফলে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। তবে সবাই যাতে সুষ্ঠুভাবে জ্বালানি তেল পায়, সে জন্য প্রতিটি পাম্পে জেলা ম্যাজিস্ট্রেট মনিটরিং করছেন। এছাড়া একজন অফিসার নিয়োগের পাশাপাশি পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy