রাঙামাটিতে সাম্প্রতিক দাঙ্গার মামলায় আটক মেহেদীর বিরুদ্ধে মাদকের অপপ্রচার

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

রাঙামাটিতে পুলিশের অভিযানে আটক রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক ইমাম মেহেদী তথ্য বিভ্রাটের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন

2026-04-01T12:25:32+00:00
2026-04-01T12:25:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে সাম্প্রতিক দাঙ্গার মামলায় আটক মেহেদীর বিরুদ্ধে মাদকের অপপ্রচার
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ৮৩৩)
X

রাঙামাটিতে পুলিশের অভিযানে আটক রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক ইমাম মেহেদী তথ্য বিভ্রাটের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তার পরিবার। 

একটি সাম্প্রদায়িক দাঙ্গার মামলায় তাকে আটক দেখানো হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাকে মাদক সেবক হিসেবে আটক হয়েছেন বলে প্রচার করা হয়েছে। একটি মহল উদ্দেশ্য মূলকভাবে এমন প্রচার করছে বলে অভিযোগ করেন তার পরিবার। 

জানা গেছে, গত ৩০ মার্চ কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে আটজনকে আটক করে। আটক আট জনের মধ্যে বেশ কয়েকজন মাদকসেবী ছিলো। আটকদের পরের দিন আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা ইমাম মেহেদীকে ২০২৪ সালের রাঙ্গামাটি শহরের সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গায় অজ্ঞাত আসামি হিসেবে আটক দেখিয়ে কোর্ট চালান দেয়। পরবর্তীতে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। 

কিন্তু এর আগে জেলা পুলিশের ফেসবুক পেইজে অন্যান্য মাদক সেবীদের সাথে ইমাম হাসানের ছবি দিয়ে মাদকসবী হিসেবে পোস্ট দেওয়া হয়। এতে চরম তথ্য বিভ্রাটের শিকার হয়েছেন ইমাম মেহেদী। এতে সামাজিকভাবে মানহানী হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পুলিশের দেয়া এই ফেসবুক পোস্ট থেকে তথ্য নিয়ে বেশ কিছু গণমাধ্যম মেহেদী ইমামকে মাদকসবী ও কার্বারি হিসেবে সংবাদ প্রচার করে। 

ছাত্রদল নেতা ইমাম মেহেদীর পরিবার পক্ষে থেকে জানানো হয়, এ ধরনের তথ্য বিভ্রাট ও তা নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানান। একই সাথে তিনি এ সংক্রান্ত সংবাদ প্রকাশে আরো সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান এবং অপপ্রচাকারীদের সতর্ক করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy