পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পাবনায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

2026-04-01T13:07:27+00:00
2026-04-01T13:07:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:০৭ পিএম   (ভিজিট : ৩৩)
পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।
X

পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পাবনায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে পাবনা সড়ক বিভাগের আয়োজনে পাবনা টাউন অ্যান্ড সেকশন থেকে বাসস্ট্যান্ড গাজছপাড়া পর্যন্ত এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ-এর পাবনা জেলার নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ, উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল ইসলামসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা বলেন, দেশকে সবুজায়ন করতে সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে সড়কের দু’পাশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy