প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:২৬ পিএম (ভিজিট : ১৫৪)

X
নাচোলে হেরোইন ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে নাচোল থানা পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেরোইন ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে নাচোল থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
নাচোল থানার ওসি (তদন্ত) এসএম নুরুল কাদের সৈকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এসআই আব্দুল হাইয়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রামস্থ জনৈক লিক্টনের আমবাগানে অভিযান পরিচালনা করে। মাদক বেচাকেনার সময় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়।
অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন (১৭ পুরিয়া) এবং ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
আটককৃত আসামীরা হলো উসির বেলডাঙ্গা গ্রামের মহশিন আলীর ছেলে রশিদুল ইসলাম কালু (২২), চাঁদপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে তাইজুল ইসলাম ভোলা (৪৫), একই এলাকার মৃত একরামুল হকের ছেলে ইউসুফ আলী (৩২) এবং ইসলামপুর খৈন্ধা গ্রামের মৃত আয়েশ উদ্দীনের ছেলে আব্দুল আলিম (৩৫)।
নাচোল থানা পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ বুধবার (১ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।