রাজনগরে তুফানে বিধ্বস্ত বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা ইউএনও’র

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ান দিঘির পাড় এলাকায় আকস্মিক তুফানে একটি বসতঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১

2026-04-01T16:11:36+00:00
2026-04-01T16:11:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনগরে তুফানে বিধ্বস্ত বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা ইউএনও’র
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ২৪০)
X

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ান দিঘির পাড় এলাকায় আকস্মিক তুফানে একটি বসতঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে প্রবল ঝড় ও বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে ক্ষতিগ্রস্ত ঘরের মালিক নকুল কর জানান, সকালে আমরা সবাই ঘরের ভেতরে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই দেখি ঘরের চালসহ পুরো উপরের অংশ ভেঙে উড়ে গেছে। ঘরের কোনো জিনিসপত্রই রক্ষা করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান,পরিবারে আট সদস্য নিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে। আর্থিক অসচ্ছলতার কারণে নতুন করে ঘর নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনার খবর পেয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং ঘর পুনর্নির্মাণে টিনসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও বিপুল সিকদার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে এবং দুই বান্ডিল টিন দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হবে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা রাজু চন্দ্র পাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন।

উল্লেখ্য,এর আগে রাজনগরের ঊষা কেজি স্কুল ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। এ সময় স্কুলটির জন্য তিন বান্ডিল টিন ও নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার।

স্থানীয়দের মতে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য দ্রুত ও স্থায়ী পুনর্বাসন ব্যবস্থা নেওয়া জরুরি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy