কোনাবাড়ীতে ডায়াবেটিস সমিতি ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কোনাবাড়ীতে ডায়াবেটিস সমিতি এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে।বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় কোনাবাড়ী কাশিমপুর রোডে পুরাতন

2026-04-01T16:17:05+00:00
2026-04-01T16:17:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোনাবাড়ীতে ডায়াবেটিস সমিতি ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ৫৩)
X

গাজীপুরের কোনাবাড়ীতে ডায়াবেটিস সমিতি এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় কোনাবাড়ী কাশিমপুর রোডে পুরাতন হক মেডিকেলে কোনাবাড়ী ডায়াবেটিস সমিতি এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশন এর প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি  মোঃ শওকত হোসেন সরকার। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ শওকত হোসেন সরকার বলেন বর্তমানে ঘরে ঘরে ডায়াবেটিস রোগী এই রোগীদের জন্য কোনাবাড়ীতে একটি ডায়াবেটিস সমিতি অনেক প্রয়োজন ছিল, আগে দূর দূরান্তে গিয়ে এই সেবা নিতে হতো। কোনাবাড়ীতে ডায়াবেটিস সমিতি হওয়ায় ডায়াবেটিসে অসুস্থ যারা তারা খুব সহজেই এখনে সেবা পাবে। তিনি আরও বলেন মানব সেবার উদ্দেশ্য নিয়ে আপনাদের পথ চলা শুরু হোক। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী ডায়াবেটিস সমিতি এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান, কোনাবাড়ী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy