রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

আগামী পাঁচ বছরে সরকারের ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্য বাস্তবায়নে রাঙামাটিতে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ৪১ হাজার

2026-04-01T16:24:59+00:00
2026-04-01T16:24:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ১৩৪)
X

আগামী পাঁচ বছরে সরকারের ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্য বাস্তবায়নে রাঙামাটিতে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ৪১ হাজার চারা রোপণের কর্মসূচি শুরু হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের পাশে সাপছড়ি যৌথ খামার এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল। 

উদ্বোধন শেষে প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, ‘এই বছর আমরা এক হাজার চারা রোপণ করবো। আগামী বছর থেকে পরবর্তী চার বছর প্রতি বছর ১০ হাজার করে চারা রোপণ করা হবে। শুধু রোপণেই সীমাবদ্ধ থাকবো না, চারাগুলো আগামী দুই বছর রক্ষণাবেক্ষণও করা হবে। আমরা ফলদ, বনজ এবং পরিবেশ উপযোগী চারা রোপণের দিকে গুরুত্ব দিচ্ছি।’

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘আমরা জেলার প্রধান সড়ক ও অফিস কম্পাউন্ডের খালি জায়গায় বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্য নিয়েছি। যেহেতু রাঙামাটি একটি পর্যটন কেন্দ্র, তাই সড়কসজ্জার পাশাপাশি পর্যটন মান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপ বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, উপ বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy