সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়নে গাইবান্ধায় এক হাজার বৃক্ষরোপণ করবে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বুধবার (১ এপ্রিল) পলাশবাড়ি-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের টেংগরজানি এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন প্রমূখ।
জেলা প্রশাসক বলেন, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচী গাইবান্ধার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখবে।
সওজ’র নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচী চলমান থাকবে।