প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:০৩ পিএম (ভিজিট : ৫৭)

X
রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষণ
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে রবিবার দিনব্যাপী রবীন্দ্র সঙ্গীত এর উপর প্রশিক্ষণ প্রদাণ ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার ৩৫ জন শিশু শিল্পী রবীন্দ্র সঙ্গীত এর উপর প্রশিক্ষণ গ্রহণ ও প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সন্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবুল, সদস্য ও কেন্দ্রীয় প্রশিক্ষক নুরুল মতিন সৈকত ও ফেরদৌস আরা লিপি, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য আশীষ নারায়ন সরকার।
প্রতিযোগীতায় বিজয়ীরা আগামী ৯এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। কিশোর গ্রুপে বিজয়ীরা হলেন, মিতৌশী রায়(সৃষ্টি) প্রথম, ঈশিতা রায় দ্বিতীয় ও ভাগ্য শ্রী গুহ তৃতীয় এবং সাধারণ বিভাগে অংকিতা চৌধুরী পরমা প্রথম ও মোঃ তাহমিন আরিফ লাবীব দ্বিতীয়।
পরে বিজয়ীদের অভিনন্দন ও দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন বিশিষ্ঠ রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক তাসমিন ফৌজিয়া অপেল।