খালে পড়ে ছিল আট ড্রামভর্তি ডিজেল!

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

রামগতির একটি খালে ডিজেল ভর্তি আটটি প্লাস্টিকের ড্রাম পড়ে ছিল। খবর পেয়ে রামগতি থানা-পুলিশ ড্রামগুলো জব্দ করে। তবে

2026-04-01T17:52:58+00:00
2026-04-01T17:52:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালে পড়ে ছিল আট ড্রামভর্তি ডিজেল!
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ২৩)
উদ্ধারকৃত ড্রাম
X

উদ্ধারকৃত ড্রাম

রামগতির একটি খালে ডিজেল ভর্তি আটটি প্লাস্টিকের ড্রাম পড়ে ছিল। খবর পেয়ে রামগতি থানা-পুলিশ ড্রামগুলো জব্দ করে। তবে সেগুলোর মালিকের সন্ধান পাওয়া যায়নি। 

আটটি ড্রামে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল ছিল বলে জানায় পুলিশ। যার বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা।

আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রামগতি থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের আসলপাড়া গ্রামের মৎস্য অবতরণকেন্দ্রের দক্ষিণ পাশের খালের মধ্যে থেকে পরিত্যক্ত আটটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করে। প্রতি ড্রামে ১৭০ লিটার করে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল ছিল।

কতিপয় অসাধু ব্যবসায়ী ডিজেলগুলো অবৈধভাবে ভোলা জেলা থেকে এনে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে মজুত করে রাখে। 

স্থানীয় শ্রমিকদের সহায়তায় পুলিশ ডিজেলের ড্রামগুলো উদ্ধার করে জব্দ করে। ডিজেলের মালিকের কোনো হদিস পাওয়া যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy