পোরশায় স্বামীর প্রেশার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রী মর্জিনা খাতুন রুপসী (২৬) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত

2026-04-01T18:49:28+00:00
2026-04-01T18:49:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় স্বামীর প্রেশার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৬৪)
পোরশা থানা
X

পোরশা থানা

নওগাঁর পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রী মর্জিনা খাতুন রুপসী (২৬) এর মৃত্যু  হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল মোকিম (৩৬) কে আটক করেছে পোরশা থানা পুলিশ। 

বুধবার দুপুরে ঘটনা ঘটার পরপরই উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মোকিম ডাঙ্গাপাড়া মৃত অলিদের ছেলে। জানাগেছে, শীতলী ডাঙ্গাপাড়ায় মোকিম ও তার স্ত্রী মর্জিনা নিজ বাড়িতে বসবাস করে আসছিল। 

বুধবার দুপুরে পারিবারিক কলহের জেরে মোকিম তার স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে আঘাত করেন। এসময় প্রেসার কুকারের আঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের অন্য সদস্যরা চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। 

পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, মর্জিনা হত্যা ঘটনায় বুধবার দুপুরেই থানা পুলিশ মোকিমকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং একইদিন লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy