নিজের ব্যানার নিজহাতে সরালেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।বুধবার (১ এপ্রিল)

2026-04-01T18:56:08+00:00
2026-04-01T18:56:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিজের ব্যানার নিজহাতে সরালেন মেয়র শাহাদাত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২৭)
মেয়র শাহাদাত
X

মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (১ এপ্রিল) দুপুরে অলিখাঁ মসজিদ মোড় থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়র নিজের ছবি সম্বলিত একাধিক ব্যানার নিজহাতে সরিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর এ পদক্ষেপ উপস্থিত জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং নগর ব্যবস্থাপনায় সমতা ও আইনের প্রয়োগের বার্তা দেয়।

অভিযান চলাকালে সড়ক ও বিভিন্ন স্থাপনায় টাঙানো অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার সরানো হয়।

মেয়র বলেন, নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় অবৈধ কোনো বিলবোর্ড বা ব্যানার সহ্য করা হবে না। আইন সবার জন্য সমান—আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। নগরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

অভিযানের সময় ফুটপাত দখল করে ব্যবসায়িক পণ্য রাখার অভিযোগে দোকান মালিকদের সতর্ক করা হয়। মেয়র নিজে হেঁটে বিভিন্ন দোকানের সামনে গিয়ে ফুটপাত থেকে পণ্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, ফুটপাত পথচারীদের জন্য—এটি দখল করে ব্যবসা পরিচালনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার-পোস্টার ও ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ তৈরি হচ্ছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy