ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে

2026-04-01T20:52:29+00:00
2026-04-01T20:52:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ১৬৫)
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
X

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে জেলার ছত্রকান্দা এলাকায় এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান।

আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা অঞ্চলের মহাসড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে বলে।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং গাছ কাটা থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠির স্থানীয় সাংবাদিক ও সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy