চন্দনাইশে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের আওতাধীন পাহাড়ি এলাকা থেকে দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল) সন্ধ‍্যা সাড়ে

2026-04-02T11:15:20+00:00
2026-04-02T11:15:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ১৮৪)
X

চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের আওতাধীন পাহাড়ি এলাকা থেকে দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) সন্ধ‍্যা সাড়ে সাতটার দিকে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চনাবাদ ইউনিয়নের পাহাড়ি এলাকা ৪১ নম্বর লর্ড এলাহাবাদ পুঁটিছড়ি স্কুলভিটার  সামনে থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো বান্দরবান জেলার সদর থানার কোয়ালং ইউনিয়নের সেমি ডলুপাড়া ১ নম্বর ওয়ার্ডের অংপই মার্মার ছেলে বাবু মার্মা (২৬) ও চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুঁটিছড়ি এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে জামালউদ্দিন (১৯)।

এ ব‍্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খাঁন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে গনমাধ‍্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম অস্ত্রসহ তাদের আটক করে। প্রাথমিক তদন্তে তারা অস্ত্রটি বিক্রি করার চেষ্টা করছিল বলে জানা গেছে। আটক বাবু মার্মা এর আগে মাদক মামলায় আটকের পর জামিনে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়েছে বলেও জানান তিনি। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy