উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ২৭০টি পরিবারের মাঝে দুটি করে মোট ৫৪০টি ছাগী বিতরণ করেন। একই সঙ্গে প্রত্যেক পরিবারকে দুটি করে ঢেউটিন, চারটি পিলার এবং পাঁচটি করে ম্যাট দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, ভেটেরিনারি সার্জন ডা. আজিজ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, এ ধরনের উদ্যোগ অনগ্রসর জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।