আখাউড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আউশ ধান ও পাট চাষে উৎপাদন বাড়াতে ৩২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার

2026-04-02T12:41:03+00:00
2026-04-02T12:41:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ২৭০)
আখাউড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে
X

আখাউড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আউশ ধান ও পাট চাষে উৎপাদন বাড়াতে ৩২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আখাউড়া কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে এ প্রণোদনা দেওয়া হয়।

উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ রানা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলেক হোসেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বেশকিছু উপকারভোগী কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৫০ জন কৃষককে আউশ প্রণোদনা হিসেবে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে সার দেওয়া হয়েছে ও ৫০ জন পাটচাষিকে তোষা পাটবীজ ১ কেজি ও ১০ কেজি করে সার এবং ২০ জন তিল চাষীদের মাঝে ১ কেজি বীজ ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে।

কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং আউশ ও পাটচাষে আগ্রহ বাড়াতে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে করে চলতি মৌসুমে ফসলের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy