রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল: মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব দোকান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার

2026-04-02T12:49:53+00:00
2026-04-02T12:49:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল: মালিক সমিতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ১৮৩)
X

বিশ্বে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব দোকান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। আজ বৃহস্পতিবার বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, সরকারের সঙ্গে সহযোগিতার লক্ষ্যে ঢাকা মহানগরসহ সারা দেশের দোকান, বাজার ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে।

এতে বলা হয়, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হবে এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তবে হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবাসংক্রান্ত দোকানগুলো এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Loading...
Loading...

জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy