উচ্চশিক্ষায় লামিয়ার বিদেশ যাত্রা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষাজীবনের প্রতিটি ধাপই লামিয়ার কাছে অনুপ্রেরণার এক একটি মাইলফলক। পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার দক্ষিন কৌড়িখাড়া সরকারি প্রাথমিক

2026-04-02T15:49:51+00:00
2026-04-02T15:49:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উচ্চশিক্ষায় লামিয়ার বিদেশ যাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৮৯)
লামিয়া বিনতে মাসুদ
X

লামিয়া বিনতে মাসুদ

শিক্ষাজীবনের প্রতিটি ধাপই লামিয়ার কাছে অনুপ্রেরণার এক একটি মাইলফলক। পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার  দক্ষিন কৌড়িখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে পঞ্চম শ্রেণিতে বোর্ড স্কলারশিপ অর্জনের মাধ্যমে তার একাডেমিক যাত্রার দৃঢ় ভিত্তি গড়ে ওঠে।


পরবর্তীতে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে জেএসসি ও এসএসসি এবং শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। উভয় ক্ষেত্রেই বোর্ড স্কলারশিপ ও জিপিএ (এ+) অর্জন করেন, যা তার অধ্যবসায় ও একাগ্রতার জন্যই অর্জন করেছেন।


এরপর Gopalganj Science and Technology University থেকে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি (বিভাগে প্রথম স্থান) ও এমএস সম্পন্ন করেন। উচ্চশিক্ষার এই পর্যায়ে গবেষণার প্রতি তার আগ্রহ আরও গভীরভাবে প্রোথিত হয়।


পরবর্তীতে National Institute of Biotechnology-এ থিসিস গবেষণা সম্পন্ন করেন, যা তার গবেষণার ভিত্তিকে আরও সুদৃঢ় করে তোলে।


গবেষণার ধারাবাহিকতায় ২০২৩ সালে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান শাখায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অর্জন করেন। পাশাপাশি, তার দুটি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে,যা গবেষণার প্রতি তার নিষ্ঠা ও সক্ষমতার বাস্তব প্রমাণ।


 ২০২৫ সালের অক্টোবর থেকে রাশিয়া সরকারের পূর্ণাঙ্গ স্কলারশিপ অর্জন করে Peoples Friendship University of Russia (RUDN University), Moscow- এ পিএইচডি গবেষণা শুরু করেন।


তার গবেষণার মূল ক্ষেত্র হলো, হোস্ট–প্যাথোজেন ইন্টারঅ্যাকশন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন।


লামিয়া দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তার এই গবেষণা ভবিষ্যতে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে এবং বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

বিদেশে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের কল্যাণে প্রয়োগ করাই লামিয়া বিনতে মাসুদের মূল লক্ষ্য বলে তিনি জানিয়েছেন। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy