মনপুরায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার মনপুরা উপজেলায় কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা জোরদারে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন

2026-04-02T16:55:35+00:00
2026-04-02T16:55:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনপুরায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৯১)
মনপুরা উপজেলায় কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা জোরদারে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
X

মনপুরা উপজেলায় কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা জোরদারে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ভোলার মনপুরা উপজেলায় কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা জোরদারে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রন্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর'র উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু মুছা'র সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. রিয়াজুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ভোলা খামারবাড়ির উদ্ভিদ সংরক্ষন বিভাগের অতিরিক্ত উপপরিচালক বাহাউদ্দীন শেখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্কা মোঃ আহসান তাওহীদ।

এসময় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। পরে উপস্থিত কৃষক ও খামারিদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আল নোমান, সমবায় কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন চন্দ্র, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডাঃ মোঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা যুবদল আহবায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মিজানুর রহমান পলাশ, ছাত্রদল আহবায়ক একরাম কবির সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ ও তৃণমূলের কৃষক-কিষনীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy