
পাবনার ঈশ্বরদীতে প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০ টায় ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্ত্বরে এ প্রণোদনা সমগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব। সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল মমিন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের (২০২৬/২০২৭) খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক মোট ১০০০/= (এক হাজার) কৃষকদের মাঝে বিনামূলে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সূত্র আরও জানায়, চলতি মৌসুমের চাষের জন্য ৩৫০ জনকে দিয়েছে মুগের বীজ, ২৫০ জনকে তিলের বীজ, ১০০ জনকে দিয়েছে পাটের বীজে এবং উফশী আউসের বীজ দিয়েছে মোট ৩০০ জনকে।