আখাউড়ায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি, দুইজনকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করায় দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।দন্ডপ্রাপ্তরা হলেন,

2026-04-02T17:04:42+00:00
2026-04-02T17:04:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি, দুইজনকে জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ৩০৪)
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি
X

রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করায় দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, পৌরশহরের কলেজপাড়ার মৃত মো. ফজলুর রহমানের পুত্র মো. শামসুজ্জামান (৩৯) এবং গরুর মালিক উত্তর ইউপির আনোয়ারপুর গ্রামের মৃত আঃ রহিম মিয়ার পুত্র মো. ছালাম মিয়া (৬৫)। মাংস জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়। আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ। 

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে অসুস্থ গরু এনে জবাই করে মাংস বিক্রিরকাল বিষয়টি জানাজানি হলে প্রশাসনকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে ছালাম মিয়াকে ১০ হাজার টাকা ও শামসুজ্জামান কে ৫ হাজার টাকা জরিমানা করেন। 

এ বিষয়ে নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ বলেন, বৃহস্পতিবার সকালে অসুস্থ গরু এনে জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে, এমন খবর পেয়ে মাংস বিক্রির সময় দুইজনকে জরিমানা করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy