মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১ হাজার গাছ রোপন করার উদ্যোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার

2026-04-02T17:30:55+00:00
2026-04-02T17:35:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১ হাজার গাছ রোপন করার উদ্যোগ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:৩০ পিএম  আপডেট: ০২.০৪.২০২৬ ৫:৩৫ পিএম  (ভিজিট : ৫৩)
X

হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) মোহাম্মদ রাশেদুল আমিন। এর আগে পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।


তিনি বলেন, শিল্পায়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ লাগানোর মাধ্যমে পার্কের পরিবেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলাই তাদের লক্ষ্য।


মতবিনিময় সভায় মাধবপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকন উদ্দিন লস্কর (যুগান্তর), মহিউদ্দিন আহমেদ (চ্যানেল ২৪), আইয়ুব খান (সমকাল), আলমগীর কবির (দিনকাল), তোফাজ্জল হোসেন চৌধুরী (ভোরের ডাক), কয়েস আহমেদ সালমান (ইনকিলাব), জামাল মো. আবু নাসের (এনটিভি), হামিদুর রহমান (বাংলা টিভি) ও জালাল উদ্দিন লস্কর (দেশ রূপান্তর)।


সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় মহাব্যবস্থাপক সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক থাকলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।


তিনি ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy