মঠবাড়িয়ায় পপুলার জেনারেল হাসপাতাল সিলগালা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

বিভিন্ন অব্যবস্থাপনা ও অনুমোদন ছাড়াই কার্যক্রম চালানোর অভিযোগ মঠবাড়িয়ায় পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে

2026-04-02T17:36:20+00:00
2026-04-02T17:36:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় পপুলার জেনারেল হাসপাতাল সিলগালা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৭৯)
X

বিভিন্ন অব্যবস্থাপনা ও অনুমোদন ছাড়াই কার্যক্রম চালানোর অভিযোগ মঠবাড়িয়ায় পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারি কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ অভিযান পরিচালনা করে অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন অব্যবস্থাপনার কারনে শহরের উপজেলা স্বাস্থ্যকমপ্লে এর পিছনে অবস্থিত পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেন। এ  সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়,  লাইসেন্স  ছাড়াই কার্যক্রম পরিচালনা করা পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কতর্ব্যরত চিকিৎসক, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান সহ কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। প্রতিষ্ঠানটিতে লাইসেন্স  নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) সুদীপ্ত দেবনাথ বলেন, চিকিৎসা প্রতিষ্ঠানের কোনও বৈধ কাগজপত্র ও পরিবেশের সনদ ছাড়া ওই হাসপাতালটি দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে আসছিলো।  

অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে  সব অনিয়ম ঠিক করে কর্তৃপক্ষকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy