কলমাকান্দায় গভীর নলকূপ বিতরণ
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:৫৯ পিএম (ভিজিট : ৩১৮)

X
নলকূপ বিতরণ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর এলাকায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির দরিদ্র সদস্যদের মধ্যে ৭০ টি গভীর নলকূপ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে বিতরনী অনুষ্ঠানে সমিতির ম্যানেজার তান্জু বেগমের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান নজরুল ইসলাম সাগর।
এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো, রেজাউল করিম ও উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রোমমান আরা, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সিনিয়র সাংবাদিক ফখরুল আলম খসরু ও কাজল তালুকদার। নাম মাত্র ১০৫০০ টাকা জমা দিয়ে দরিদ্র সদস্যগণ এই সুবিধা পাচ্ছেন।