প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম ও সাইয়েদ আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্য পেশার সঙ্গে কর্মসম্পর্ক বজায় না রেখে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন তারা।প্রধানমন্ত্রীর

2026-04-02T19:11:25+00:00
2026-04-02T19:11:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম ও সাইয়েদ আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ৯২)
মো. শাকিরুল ইসলাম খান ও মো. সাইয়েদ বিন আবদুল্লাহ
X

মো. শাকিরুল ইসলাম খান ও মো. সাইয়েদ বিন আবদুল্লাহ


অন্য পেশার সঙ্গে কর্মসম্পর্ক বজায় না রেখে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন তারা।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হয়েছেন মো. শাকিরুল ইসলাম খান ও মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

শাকিরুল ইসলাম এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক দায়িত্ব পালন করবেন। অপরদিকে সাইয়েদ আবদুল্লাহ বিশেষ সহকারী হিসেবে যুব কর্মসংস্থান বিষয়ক দায়িত্ব।

অন্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক বজায় না রাখার শর্তে তারা এই দায়িত্ব পেয়েছেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন দুই বিশেষ সহকারী।

শাকিরুল ইসলাম বর্তমানে জাপানের ওইতা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেডিসিনের মাইক্রোবায়োলজি বিভাগে ফুল ফ্যাকাল্টি হিসেবে যুক্ত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

জাপানের এহিমে ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় দায়িত্ব পালন করেন শাকিরুল। ডেঙ্গু, বার্ড ফ্লু, হেপাটাইটিস, কোভিড-১৯, জলাতঙ্ক এবং নিপাহ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার উন্নয়নে গবেষণাও করেছেন।

অপরদিকে সাইয়েদ আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। বিএনপি সরকার গঠনের পর কৃষি কার্ড বিষয়ক মন্ত্রিপরিষদের বৈঠকে সাইয়েদ বিন আবদুল্লাহকে দেখা যায়। তখন এ নিয়ে আলোচনা হয় সামাজিক মাধ্যমে। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা এবং তিনি কীভাবে মন্ত্রিপরিষদ সভায় মন্ত্রীদের গোপনীয়তার শপথ না নিয়েই কীভাবে বসেন সেই আলোচনা উঠে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy