ইরানে হামলা বাড়ানোর হুমকি ট্রাম্পের, হরমুজ সংকটে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে এখনো পূর্ণমাত্রার হামলা শুরু করেনি যুক্তরাষ্ট্র এবং প্রয়োজনে দেশটির অবকাঠামোর ওপর আরও

2026-04-03T10:50:02+00:00
2026-04-03T10:50:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানে হামলা বাড়ানোর হুমকি ট্রাম্পের, হরমুজ সংকটে উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ২৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে এখনো পূর্ণমাত্রার হামলা শুরু করেনি যুক্তরাষ্ট্র এবং প্রয়োজনে দেশটির অবকাঠামোর ওপর আরও বড় ধরনের আঘাত হানা হবে।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ইরানের অবশিষ্ট স্থাপনাগুলো ধ্বংস করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

প্রায় পাঁচ সপ্তাহ আগে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক প্রতিক্রিয়ায় বলেন, বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইরানকে দমিয়ে রাখা যাবে না। এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

এদিকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সাধারণত এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়ে থাকে।

নৌ চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ উদ্যোগ নিলেও এখনো কার্যকর সমাধান আসেনি। একই সঙ্গে জাতিসংঘে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চলমান এই সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি সংকটের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।




  বিষয়:   ট্রাম্প ইরান হুমকি  মধ্যপ্রাচ্য যুদ্ধ  হরমুজ প্রণালী সংকট  বিশ্ব জ্বালানি বাজার  যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy